শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চ ১৬ ঘণ্টা পর উদ্ধার
নারায়নগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া এম এল আফসার উদ্দিন নামের লঞ্চটি প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ মার্চ) সকাল সাড়ে ৬ টার দিকে লঞ্চটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর লঞ্চের ভেতরে নতুন করে আর কোনো মরদেহ পাওয়া যায়নি। এ কারণে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান।
০৯:৩৭ এএম, ২১ মার্চ ২০২২ সোমবার